Saturday, March 14, 2026

বাংলার ন্যায্য বকেয়া টাকা দিতেই হবে! লোকসভায় নোটিশ পেশ করে দাবি কীর্তি আজাদের

Date:

Share post:

বাংলার ন্যায্য বকেয়া টাকা দিতেই হবে, লোকসভায় নোটিশ পেশ করে দাবি জানালেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ৷ দিনের পর দিন ধরে বাংলার সঙ্গে কিভাবে অর্থনৈতিক প্রতিরোধ জারি রাখা হচ্ছে, তা পুরোপুরি অগণতান্ত্রিক, পরিসংখ্যান পেশ করে দাবি জানিয়েছেন কীর্তি আজাদ৷

বিগত চার বছরে সব থেকে বেশি বঞ্চনা করা হয়েছে বিরোধী শাসিত পশ্চিমবঙ্গকে, দাবি করেছেন কীর্তি আজাদ৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, বাংলার প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দ কমানো হয়েছে ৫৮ শতাংশ, যা অন্যান্য রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি৷ কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির ফলে বাংলার লক্ষ লক্ষ লোককে ভুগতে হচ্ছে৷ কেন এমন হবে ? লোকসভায় নোটিশ দিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ৷ পশ্চিমবঙ্গ সরকার সব নিয়ম মেনে কাজ করার পরে কেন্দ্রীয় সরকারের কাছে প্রথামাফিক ইউটাইলেজশন সার্টিফিকেটও জমা দিয়েছে৷ তারপরেও স্বেচ্ছাচারী প্রতিহিংসামূলক রাজনীতির উদাহরণ দেখিয়ে যেভাবে বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে মোদি সরকার, তা পুরোপুরি অগণতান্ত্রিক, সাফ জানিয়ে দিয়েছেন কীর্তি আজাদ৷

২০১৯ সাল থেকে বাংলায় পরিচালিত প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মনরেগা প্রকল্প সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে মোদি সরকার৷ এই কারণে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার সাধারণ মানুষ, সাফ দাবি করেছেন কীর্তি আজাদ৷ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের খাতে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে সেই প্রশ্নও তুলেছেন তিনি৷

আরও পড়ুন- ট্যাংরা-কাণ্ডে নয়া তথ্য, মেক্সিকোর সংস্থার জন্যই কোটি কোটি টাকার দেনা!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...