Monday, May 4, 2026

ইজলায়েলি হা.মলায় বাড়ছে মৃ.তের সংখ্যা! নি.হত হামাসের সামরিক গোয়েন্দা প্রধান

Date:

Share post:

ইজরায়েলের হামলায় প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। এবার নিহত হামাসের সামরিক গোয়েন্দা সেনার প্রধান তথা বহু হামলার মাস্টারমাইন্ড ওসামা তাবাশ। এমনই দাবি ইজরায়েলের। ২০ মার্চ দক্ষিণ গাজায় আকাশপথে হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করেছি ইজরায়েল। সেই হামলায় তাবাশের মৃত্যু হয়েছে বলে দাবি।

ইজরায়েলি সেনা বিবৃতি জারি করে জানিয়েছে,ওসামা হামাস জঙ্গি গোষ্ঠীর নজরদারি এবং লক্ষ্যবস্তু ইউনিটের প্রধানও ছিলেন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত হামাসের তরফে কোনও মন্তব্য করেনি।

দু’মাসের যুদ্ধবিরতিতে ইতি টেনে গত মঙ্গলবার থেকে গাজায় ফের হামলা শুরু করে ইজরায়েল ডিফেন্স ফোর্স। আর তাতেই আবার মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁতে চলেছে। যুদ্ধে মহিলা এবং শিশু-সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনার পরেই ফের শুরু হয়েছে যুদ্ধ। সকল পণবন্দির মুক্তি এবং হামাস গোষ্ঠীকে পুরোপুরি শেষ না-করা পর্যন্ত ইজরায়েল থামবে না, এমনও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

এদিকে হামাসের তরফে আগেই জানানো হয়েছিল, মঙ্গলবার ভোরের ইজরায়েলের বিমান হামলায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার ডিরেক্টর জেনারেল বাহজাত আবু সুলতানেরও মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- গয়াবাড়িতে পাহাড় থেকে ছিটকে খাদে পড়ল গাড়ি! মৃত ২, আহত একাধিক

Related articles

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে