Wednesday, June 3, 2026

ভাঙড়ে আক্রান্ত পুলিশ, জমি বিবাদ মেটাতে গিয়ে মার খেতে হল কনস্টেবলকে!

Date:

Share post:

ভাঙড়ের পোলেরহাট এলাকায় (Polerhat, Bhangar) জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত কনস্টেবল। অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে গেলেন স্থানীয়রা। ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি। গোটা ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।

রাজ্যের বুকে বারবার আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সূত্র মারফত জানা গেছে, পোলেরহাটের নাটাপুকুর এলাকার বাসিন্দা রসিদ মোল্লা, নাসিরুদ্দিন মোল্লা এবং জাহাঙ্গির মোল্লাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। পুলিশ সেই ঝামেলা মেটাতে গেলে উল্টে স্থানীয়রা পুলিশের উপরেই চড়াও হয়। জমি সংক্রান্ত ঝামেলায় অভিযুক্তদের পুলিশ নিয়ে যেতে গেলে এক কনস্টেবলকে কিল, চড় ও ঘুসি মারা হয়। পাশাপাশি তাঁর হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে যান স্থানীয়রা। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে বলে খবর।

 

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...