Wednesday, March 4, 2026

বাইপাস সার্জারি সফল! স্থিতিশীল রাজ্যপাল সিভি আনন্দ বোস

Date:

Share post:

রাজ্যপাল সিভি আনন্দ বোস বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। জানা গেছে, তাঁর হার্টে তিনটি ব্লকেজ ধরা পড়ে এবং সোমবার রাতেই আলিপুরের কমান্ড হাসপাতাল থেকে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেই বেসরকারি হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রাতেই কমান্ড হাসপাতালে গিয়ে রাজ্যপালের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। এরপর মঙ্গলবার সকালে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যাতে পরবর্তী পর্যায়ের চিকিৎসা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রাজ্যপাল এখন স্থিতিশীল। তবে, রাজভবনের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি বা বুলেটিন প্রকাশ করা হয়নি। রাজ্যবাসীর তরফে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

আরও পড়ুন – ইডেনে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুখ খুললেন হর্ষ ভোগলে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...