Wednesday, May 6, 2026

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ মোগল বংশের (Mughal emperor) বেগম। তাঁর দাবি, অন্যায়ভাবে তাঁর থেকে ব্রিটিশরা কেড়ে নিয়েছিল লালকেল্লা। যদিও অনেক দেরিতে মামলা করার পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। আবেদনকারীকে ফতেপুর সিক্রি দাবি করা নিয়েও প্রশ্ন করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjeev Khanna)।

মোগল বংশের উত্তরাধিকারী সুলতানা বেগম (Sultana Begum) দাবি করেন তিনি দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের বংশধর। মোগল সম্রাটের নাতির স্ত্রী বলে পরিচয় দেন তিনি। সেই ধারা অনুযায়ী লালকেল্লার (Lalquila) অধিকারী তিনিই, এমনটাই দাবি তিনি জানাচ্ছেন বেশ কয়েক বছর ধরে। তাঁর অভিযোগ, ১৮৫৭ সালে ব্রিটিশরা তাঁদের লালকেল্লা জোর করে দখল করে নেয়।

এমনকি ভারত সরকারও বেআইনিভাবে অধিকার করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে ১৮৫৭ সাল থেকে তাঁর সম্পত্তি দখল করে রাখার অভিযোগে ক্ষতিপূরণও (compensation) দাবি করেন তিনি।

প্রথমবার ২০২১ সালে তিনি এই অভিযোগে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হন। তখনই সু্প্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, তিনি আবেদন করতে অনেক দেরি করে ফেলেছেন। কিন্তু তাতে দমে না গিয়ে তিনি হাই কোর্টের ডিভিশন বেঞ্চেরও দ্বারস্থ হন। সেখানেও তাঁকে একই কারণে মামলা নাকচের মুখে পড়তে হয়।

এরপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নাকচ করে দেয়। পর্যবেক্ষণে আবেদনকারী বেগম সুলতানাকে (Sultana Begum) মজার ছলে প্রধান বিচারপতির (CJI Sanjeev Khanna) প্রশ্ন, তাহলে ফতেপুর সিক্রিও দাবি করছেন না কেন। মামলা নাকচ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...