Monday, May 4, 2026

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

Date:

Share post:

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ ব্রেনস্ট্রোক হয় তাঁর, এরপর আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে পড়েন বিধায়ক। তৎক্ষণাৎ তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। তবে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতায় রেফার করেন। অ্যাম্বুল্যান্সে আইসিইউ সাপোর্টে তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথার চোট অত্যন্ত গুরুতর এবং তাঁর ব্রেনডেথের আশঙ্কা করছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন।

আরও পড়ুন – সাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে