Wednesday, March 4, 2026

হাওড়া ময়দানের মঙ্গলাহাটে আগুন-আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন 

Date:

Share post:

রবিবাসরীয় সকালে হাওড়ায় মঙ্গলাহাট (Howrah Mangla Haat) এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। ব্যবসায়ীরা বলছেন, এদিন সকাল সাড়ে নটা নাগাদ মর্ডান হাট বিল্ডিংয়ের তিনতলায় আচমকাই আগুন লেগে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত খবর যায় দমকল ও হাওড়া থানার পুলিশের (Howrah Police) কাছে। প্রায় আড়াই ঘন্টা ধরে টানা চেষ্টার পরও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মনে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তিনি বলেন, কীভাবে অগ্নিকাণ্ড বা এই ঘটনায় কার গাফিলতি তা খতিয়ে দেখে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।এশিয়ার অন্যতম বড় এই বস্ত্রহাটে অনেক দোকান রয়েছে। কাপড়ের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করছেন স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পকেট ফায়ার রয়ে গেছে। যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়।

 

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...