Tuesday, May 5, 2026

নবরূপে বৈশালী পার্কে ‘কৃষ্ণ-অর্জুন রথ’-এর উদ্বোধনে মন্ত্রী অরূপ বিশ্বাস

Date:

Share post:

টালিগঞ্জের ১১১ নম্বর ওয়ার্ডে রবিবার উৎসবের আবহে ‘নবরূপে বৈশালী পার্ক’-এর সৌন্দর্যায়িত পরিসরে শুভ সূচনা হল ‘কৃষ্ণ-অর্জুন রথ’-এর। পার্কের এই নতুন রূপ ও রথ উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকনের সর্বভারতীয় সভাপতি, বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, পুর প্রতিনিধি গোপাল রায় এবং এই প্রকল্পের মূল উদ্যোক্তা ও স্থানীয় পুর প্রতিনিধি সন্দীপ দাস।

পার্কের নতুন রূপে সাজানো এলাকাবাসীর জন্য এক নতুন বিনোদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করল। পার্কজুড়ে রঙিন আলোকসজ্জা, মনোরম দৃশ্যাবলি এবং ধর্মীয় ভাবনায় নির্মিত ‘কৃষ্ণ-অর্জুন রথ’ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উদ্বোধনী ভাষণে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “এই পার্ক শুধু শিশুদের জন্য নয়, পরিবারের সকলের মিলনস্থল হয়ে উঠবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও আরও ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের কাম্য।”

আরও পড়ুন – প্রত্যাঘাত! কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধিক্কার! ৮০ লক্ষ ভোটার ভোটাধিকার দিতে পারলেন না: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যর্থতা’র অভিযোগ দুষ্যন্ত দাভের

নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারতের বিচারব্যবস্থা চূড়ান্ত ব্যর্থ যা দেশের জন্য...

প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি মিটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনার সম্ভাবনা, আজই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী!

বঙ্গজয়ের পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ নিয়ে বিজেপির অন্দরে আলোচনা শুরু। আজ দিল্লিতে জোড়া বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র...

IFA অনূর্ধ্ব-১৩ লিগে জয় দিয়েই যাত্রা শুরু মার্লিন ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগ মার্লিন রাইজের আর১০ ফুটবল গ্রাউন্ডে সূচনা হল। উদ্বোধনী...

তৃণমূল সুপ্রিমোর কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পুড়িয়ে দেওয়া হল স্কুটার 

ভোট গণনার ফলাফল ঘোষণা হতে না হতেই শহর থেকে জেলা সর্বত্র অশান্তির খবর। মধ্যরাতে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...