Wednesday, May 20, 2026

পান চাষিদের স্বার্থে ‘FPO’ গঠনের সিদ্ধান্ত, মহাজনি শোষণের বিরুদ্ধে কড়া অবস্থান রাজ্যের

Date:

Share post:

রাজ্যের পান চাষিদের উপর মহাজনদের শোষণ বন্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কৃষি বিপণন দফতর। চাষিদের ন্যায্য দাম ও নিলামে স্বচ্ছতা আনতে ‘স্বনির্ভর গোষ্ঠী’ মডেলে গঠিত হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (FPO)।

কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, এই সংগঠনের মাধ্যমে পান চাষিরাই এবার নিজেদের উৎপন্ন পান নিজেরাই কিনে রাজ্য বা রাজ্যের বাইরে বিক্রি করতে পারবেন। রাজ্য সরকারের কিষাণ মাণ্ডির মাধ্যমে চাষিদের জন্য থাকবে গাড়ি, সহজ শর্তে ঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা। চাষিদের অভিযোগ, পান নিলামে দীর্ঘদিন ধরে একচেটিয়া নিয়ন্ত্রণ চালিয়ে আসছে কিছু মহাজন। তাদের নির্ধারিত দরে পান বিক্রি ছাড়া কোনও উপায় থাকত না। এবার সেই একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে মাঠে নামছে সরকার।

ইতিমধ্যেই বিভিন্ন জেলায় গঠিত হয়েছে নজরদারি কমিটি। সরকারি আইন না মানলে নিলামে যুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দফতর।সরকারের আশা, FPO গঠনের মাধ্যমে চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং মহাজনদের দৌরাত্ম্য অনেকটাই কমবে। এতে পানচাষকে ঘিরে এক নতুন অর্থনৈতিক পরিকাঠামো গড়ে উঠবে বলে মনে করছে রাজ্য সরকার।

আরও পড়ুন – ২৫ জুলাই থেকে বেসরকারি বাসে ‘হয়ার ইজ মাই বাস’ অ্যাপ! তীব্র আপত্তি মালিক সংগঠনগুলির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...