Thursday, June 25, 2026

রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

Date:

Share post:

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। তবে, এই সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন শান্তনু।

শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার করে তিনি মানুষকে প্রতাড়িত করেছেন। তাঁকে দোষী সাব্য়স্ত করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় (Sudipto Ray) জানান, শান্তনুর বিরুদ্ধে ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়েই ওই ডিগ্রি ব্যবহার করছিলেন শান্তনু। এর পরেই বৃহস্পতিবার শান্তনু সেনের রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত হয়। আপাতত ২ বছরের জন্য চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না তিনি।

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শান্তনু। তাঁর সাসপেনশনের নির্দেশ খারিজের আবেদন করেছেন তিনি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হয়েছে। শান্তনুর দাবি, তাঁর ডিগ্রি ভুয়ো নয়। ২০১৯ সালে তিনি লন্ডন থেকে FRCP ডিগ্রি অর্জন করেন। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
আরও খবরবন্ধ কারখানা-বাগিচা শ্রমিকদের আর্থিক সহায়তায় ডিজিটাল পোর্টাল আনছে রাজ্য

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...