Saturday, June 20, 2026

গুজরাটে মহিলা পুলিশ আধিকারিককে খুন লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের

Date:

Share post:

লিভ ইন সম্পর্কে আবারও ভয়াবহ পরিণতি। এবার খোদ মোদি রাজ্যেই এমন ভয়াবহ ঘটনার ছবি। গুজরাতের (Gujarat) ভদোদরায় শুক্রবার রাতে এক মহিলা ইনস্পেক্টরকে (Woman Polce Inspector) শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের (CRPF) বিরুদ্ধে। এখানেই শেষ নয়, এরপর তিনি নিজেও হাতের শিরা কেটে, ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে, তাঁর সঙ্গী যে থানায় কর্তব্যরত ছিলেন, সেখানেই গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত সিআরপিএফ জওয়ান। এই থানাতেই অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন নিহত সেই মহিলা।

সূত্রের খবর, অভিযুক্তের নাম দিলীপ যাদব এবং তিনি মণিপুরে আধাসেনায় কাজ করেন। কয়েকদিন আগে ছুটিতে ভদোদরায় ফিরে দিলীপ (Dileep) এবং তাঁর লিভ ইন সঙ্গী অরুণা (Aruna) একটি ফ্ল্যাটে থাকা শুরু করেন। শুক্রবার তাঁর দু’জনে কেনাকাটা করতে যান কারণ দু’জনেই বেড়াতে যাবেন বলে কয়েক দিনের ছুটি নিয়েছিলেন। আহমেদাবাদে কেনাকাটা করে বাড়ি ফেরার পর কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। হঠাৎ অরুণার গলা টিপে ধরেন দিলীপ। অরুণার মৃত্যু হয়েছে বুঝে আত্মহত্যার চেষ্টা করেন দিলীপও।

পুলিশের তরফে খবর, শনিবার সকালে এক ব্যক্তি থানায় ঢুকে কর্মরত পুলিশ আধিকারিককে জনান, তিনি তাঁর লিভ ইন সঙ্গীকে খুন করেছেন। আর তাঁর সঙ্গী এই থানাতেই কর্মরত ছিলেন। শুক্রবার রাতে দু’জনের মধ্যে বেশ অশান্তি হচ্ছিল বলে জানা গিয়েছিল। শনিবার সকাল ১০টা পর্যন্ত অরুণার দেহ নিয়ে ঘরেই বসেছিলেন দিলীপ। অবশেষে উপায় না দেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

Related articles

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...