Saturday, March 14, 2026

বিরোধীরা নিশ্চিহ্ন, খেজুরিতে সমবায় ভোটে জয়ী তৃণমূল

Date:

Share post:

খেজুরিতে (Khejuri) এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ে বোর্ড গঠন নিশ্চিত করে ফেলল তৃণমূল (TMC)। খেজুরি ১ ব্লকের মোহাটি দেবীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে একটি আসনেও প্রার্থী দিতে পারল না বিজেপি (BJP) বা সিপিএম (CPIM)। ফলে মনোনয়ন পর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয় কার্যত নিশ্চিত হয়ে গেল। জানা গিয়েছে, প্রায় বছরখানেক আগে এই সমবায়ের পরিচালক মণ্ডলীর মেয়াদ শেষ হয়। এরপর ভোট ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূল। আগামী ২৪ অগাস্ট এই সমবায়ের প্রতিনিধি নির্বাচনের দিন স্থির হয়। তার আগে চলতি সপ্তাহেই মনোনয়ন পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায়ের মোট ৫৯ আসনের ৫৮টিতেই জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থীরা। ৫৯ আসনেই প্রার্থী দেয় তৃণমূল। উল্টোদিকে একটিতেও প্রার্থী দিতে পারেনি রাম-বামেরা। তবে স্ক্রুটিনিতে তৃণমূলের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বাকি ৫৮টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ প্রশস্ত হয় তৃণমূল প্রার্থীদের।

শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায় তৃণমূলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এই সমবায়টি আগেও তৃণমূলের হাতেই ছিল। বর্তমানে এটি যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের হাতেই রয়েছে। তবে খেজুরি বিধানসভাটি বিজেপির দখলে থাকায় সেই এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় জয়ের খবরে বাড়তি অক্সিজেন পেয়ে গেলেন তৃণমূল নেতা-কর্মীরা। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বিমানকুমার নায়ক, হেঁড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি দীপককুমার ঘোড়ই, কার্যকরী সভাপতি সোমশংকর পাত্রেরা। বিমানকুমার নায়ক বলেন, বিজেপি যেভাবে মিথ্যাচার, কুৎসা এবং সাম্প্রদায়িক ভেদাভেদ করছে তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন। তাই ওই এলাকায় প্রার্থীই খুঁজে পায়নি বিজেপি। এ থেকেই প্রমাণ, মানুষ আমাদের সঙ্গেই আছেন। এখন বিজেপির কোনও জনসমর্থন নেই ওই এলাকায়। আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর অনুদান বৃদ্ধির ঘোষণার পরেই সাজ সাজ রব কুমোরটুলিতে

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...