Friday, May 15, 2026

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

Date:

Share post:

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তীও। দুর্গাপুরের তার সভাতেই বাজলো চটুল হিন্দি গান – মুঝকো পিনা হ্যায়..। আর তারপরেই মঞ্চে প্রবেশ বিজেপির ‘জাত গোখরো’ মিঠুন চক্রবর্তীর। এই দেখেই তৃণমূলের কটাক্ষ, আগেই হোঁচট খাচ্ছিল গেরুয়া শিবির এই গান শুনে পুরো দুলেই পড়ে যাবে।

জানা যায়, এদিন দুর্গাপুরের নেতাজি ভবনে মিঠুন পৌঁছনোমাত্র মঞ্চ থেকে সাউন্ড বক্সে বেজে ওঠে ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’। শুধু গান বাজাই নয়, রীতিমতো প্রবল খুশিতে নাচতে শুরু করে দেন সম্মেলনে উপস্থিত বিজেপি কর্মীরাও। ভাষা বিতর্কের মধ্যেই বিজেপি কর্মী সম্মেলনে হিন্দি গানের সঙ্গে কর্মীদের নাচানাচির ঘটনায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

১৯৯৩ সালের হিন্দি ছবি ‘ফুল অউর অঙ্গার’-এর এই গানটি মূলত রাগ ও হতাশায় ডুবে থাকা নায়কের মদ্যপানের মুহূর্তকে ঘিরে। রাজনৈতিক মঞ্চে এমন গান কেন বাজানো হল, তা নিয়েই তৃণমূলের কটাক্ষ, বিজেপির রাজনীতি বুঝি নেশায় চুর হওয়া? এই প্রসঙ্গে তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের মন্তব্য, ভোট চাইবার আগেই বোতল চাইছে বিজেপি। দল তো আগেই হোঁচট খাচ্ছিল, এবার গান শুনে পুরো দুলে যাবে। রাজনৈতিক মঞ্চে এমন গান মানুষের সমস্যাকে উপহাস করা।

আরও পড়ুন – গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...