Saturday, May 16, 2026

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

Date:

Share post:

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তাঁর উত্তর – প্রথম মহাকাশযাত্রী হনুমান।

চমকে গেলেও ব্রিটিশ বিরোধিতা করার জন্য তিনি এটাই শিখতে বললেন বিজেপির মন্ত্রী অনুরাগ। গোটা বিশ্বের ইতিহাসকে অগ্রাহ্য করে, ভারতে এখনও ব্রিটিশের (British) শেখানো শিক্ষা চলছে বলে দাবি করেন অনুরাগ। তাই ভারতের প্রাচীন শিক্ষা গ্রহণ করতে হবে ভারতের শিক্ষার্থীদের। তাই প্রথম মহাকাশযাত্রীর নামই মুছে ফেলতে চাইলেন অনুরাগ। হনুমানকে বিশ্বের প্রথম মহাকাশযাত্রী (astronaut) দাবি করে স্কুল পড়ুয়াদের সেটাই শিখতে বললেন বিজেপির ‘মূর্খ’ মন্ত্রী অনুরাগ।

অনুরাগ ঠাকুর হিমাচল প্রদেশের একটি স্কুলে বক্তব্য রাখার সময় এই বিতর্কিত বক্তব্য পেশ করেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব সব মহল। অনুরাগের (Anurag Thakur) দাবি, আমরা আমাদের প্রাচীন শিক্ষা ভুলে যাচ্ছি। ইংরেজরা (British) যা শিখিয়ে গিয়েছে সেটাই শিখছি। তাই প্রাচীন ভারতীয় বৈদিক শিক্ষার দিকে নজর দিতে হবে আরও।

আরও পড়ুন: দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

অথচ এই অনুরাগ ঠাকুর নিজের সন্তানকে পড়াচ্ছেন বিদেশে, দাবি নেটিজেনদের। আর ভারতীয় পড়ুয়াদের বলছেন ব্রিটিশ শিক্ষা বন্ধ করে ভারতীয় প্রাচীন শিক্ষায় ফিরে যেতে। কেন্দ্রীয় মন্ত্রীর এই দ্বিচারিতা আরও একবার স্পষ্ট করে দিচ্ছে বিজেপির দ্বিচারিতা, যেখানে ভারতের পড়ুয়াদের উন্নত শিক্ষার নামে পিছিয়ে দিয়ে তলে তলে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে অমিত শাহ, অনুরাগ ঠাকুরের মতো নেতারা।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...