Thursday, May 14, 2026

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

Date:

Share post:

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ (Karnataka Police)। কুড়ি বছরের মৃত তরুণীর নাম রক্ষিতা (Rakshita)। মাসখানেক আগেই কেরলের এক দিনমজুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপরও সিদ্দারাজু (Siddaraju) নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। কিছুদিন আগেই একটি হোটেলের ঘরে একসঙ্গে ছিলেন তাঁরা। সেখানেই তরুণীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিদ্দারাজু। মেজাজ হারিয়ে প্রেমিকার মুখে বোমা ভরে ঘরের বাইরে এসে ট্রিগার টিপে বিস্ফোরণ ঘটান বলেই খবর। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জানা গেছে, মাইসুরুর হুনসুর তালুকের গেরাসানাহাল্লি গ্রামের বাসিন্দা ওই যুবতীর দেহ যখন উদ্ধার করা হয় তখন তাঁর শরীরের ঊর্ধ্বাংশ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মহিলার মুখের কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল সেটা জানতেই তদন্তে নেমেছে পুলিশ ও ফরেনসিক। মনে করা হচ্ছে, অভিযুক্ত সিদ্দারাজু জিলেটিন স্টিক জাতীয় বিস্ফোরক ব্যবহার করেই দুর্ঘটনাটি ঘটিয়েছেন। যদিও অভিযুক্তের দাবি মোবাইল বিস্ফোরণের জেরেই নাকি এই দুর্ঘটনা। তদন্ত শুরু হয়েছে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...