Wednesday, May 13, 2026

মহানায়কের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মমতা-অভিষেকের, মহানগরীতে দিনভর উত্তম স্মরণ

Date:

Share post:

বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারের জন্মবার্ষিকীতে (Uttam Kumar Birth Anniversary) সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সিনেপ্রেমীদের কাছে উত্তম মানেই ভুবনভোলানো হাসি, রোমান্টিক চাহনি, ধুতি-পাঞ্জাবিতে আইকনিক ম্যানারিজম। যিনি অনায়াসে ‘হারানো সুর’ শোনাতে পারেন, যাঁর ‘সপ্তপদী’ যাত্রার সাক্ষী থাকতে চায় একটা গোটা জাতি। এত বছর পরেও এতটুকু কমেনি মহানায়কের জনপ্রিয়তা।

এদিন সোশ্যাল মিডিয়ায় মমতা (Mamata Banerjee) লেখেন, ‘চিরকালের মহানায়ক, বাংলা চলচ্চিত্র জগতের ধ্রুবতারা, উত্তম কুমারের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য।’

চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

বুধবার সকাল ১১টায় টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মহানায়কের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান শুরু করবে ফেডারেশন। রবীন্দ্র সদনে (Rabindra Sadan) বিকেল ৫টা থেকে উত্তম কুমারকে গানে গানে শ্রদ্ধা জানাবেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতি হোম চৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী-সহ বাংলা সঙ্গীত জগতের তারকারা।

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...