Saturday, May 2, 2026

মধ্যরাতে সেনা-জেন জি বৈঠক: কীভাবে ফিরবে গণতন্ত্র, প্রশ্ন নেপালে

Date:

Share post:

দিনভর তীব্র অরাজকতা। পদত্যাগ প্রধানমন্ত্রীর। শেষমেষ পদত্যাগ রাষ্ট্রপতিরও। এই পরিস্থিতিতে কিভাবে দেশের গণতন্ত্র (democracy) ফিরিয়ে আনা সম্ভব, তা নিয়ে সরগরম নেপালের (Nepal) রাজনীতি। বিভিন্ন সময়ে নেপালের জেন-জিকে (gen Z) আন্দোলনে উস্কানি দেওয়া নেতাদের সোমবারের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। এই পরিস্থিতিতে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

দুর্নীতি, স্বজনপোষণ বিরোধী আন্দোলনে উত্তপ্ত নেপালে ভাঙচুর ও লুটপাটের সুযোগ নিতে শুরু করে একদল দুষ্কৃতী। বড় বড় শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান, এমনকি সংবাদপত্রের দফতরে বুধবার সকালেও ভাঙচুর ও আগুন লাগানোর রেশ ধরা পড়ে। কান্তিপুরের (Kantipur) মিডিয়া সেন্টারের পুড়ে যাওয়া বিল্ডিং থেকে বুধবার সকালেও ধোঁয়া বেরতে দেখা যায়। অশান্তি বন্ধে, দেশের শান্তি রক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় নেপাল সেনাবাহিনী (Nepal Army)।

মঙ্গলবার রাতেই নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ শিগদেল (Ashok Raj Sigdel) শান্তিপূর্ণ আলোচনার বার্তা দেন। সেই সঙ্গে ঘোষণা করেন, নেপালের শান্তি, নিরাপত্তা, সম্প্রীতি ও জাতীয় সংহতির দায়িত্ব নিচ্ছে নেপালের সেনাবাহিনী। বুধবার সকাল থেকে কাঠমান্ডু, কান্তিপুর, ললিতপুর প্রভৃতি এলাকায় ফের জারি হয় কার্ফু (curfew)। গ্রেফতার করা হয় অন্তত ২৬ হামলাকারীকে।

অন্যদিকে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নেপালে, তা নিয়ে মঙ্গলবার মধ্যরাতেই আলোচনায় বসে নেপালের সেনা এবং জেএন-জি (gen Z) প্রতিনিধিরা। জঙ্গি আড্ডায় সেনাবাহিনীর সদর দফতরে জেন-জি প্রতিনিধিদের সঙ্গে যে প্রাথমিক আলোচনা হয়, মঙ্গলবার রাতে তাকে শুধুমাত্র দেশে শান্তি প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ বলে উল্লেখ করা হয় নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে।

আরও পড়ুন: পরিস্থিতি খুব খারাপ! পানিট্যাঙ্কি দিয়ে নেপাল-ফেরৎ ভারতীয়রা প্রাণ ফিরে পেলেন

অন্যদিকে বুধবার ভোরে নেপাল সেনাবাহিনী এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে ভারত নেপাল সীমান্তের তিন এলাকা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত শুরু হয়। যদিও সকাল ন’টায় ফের নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্ত দিয়ে কোনরকম যাতায়াত বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভারতের পক্ষ থেকেও সেই নির্দেশের পালন করা হয়। অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে নেপাল ভ্রমণে সতর্কতা জারি করা হয়।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...