Saturday, May 2, 2026

উপজাতি মর্যাদার দাবিতে উত্তাল অসম! শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ পুলিশের, আহত শতাধিক

Date:

Share post:

বিজেপি যখন রাজবংশীদের নিয়ে নির্লজ্জ রাজনীতিতে নেমেছে বাংলায়, ঠিক তখনই কোচ-রাজবংশী ছাত্রদের উপর নির্মম অত্যাচার চালাল পাশের গেরুয়া রাজ্য অসমে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে বিনা প্ররোচনায় লাঠি চালাল বিজেপির পুলিশ। ঘটনায় প্রায় ১০০ জন আহত হন। তাঁদের ধুবড়ি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল হলেও ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে।

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে পুলিশি নির্মমতার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, তফসিলি উপজাতির মর্যাদা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন কোচ-রাজবংশীরা। সেই দাবির প্রতিই শান্তিপূর্ণভাবে দৃষ্টি আকর্ষণ করছিলেন তাঁরা। কিন্তু বিজেপির পুলিশ তাঁদের অত্যন্ত নিষ্ঠুরভাবে জবাব দিল পাশবিক শক্তি দিয়ে। নির্মমভাবে টেনে-হিঁচড়ে হেনস্থা করা হয় পুরুষ এবং মহিলাদের। জখম হন অন্তত ১০০ জন। পুলিশি নিষ্ঠুরতার একমাত্র কারণ, আমজনতার আওয়াজকে ভয় পায় বিজেপি। মানুষের ন্যায্য দাবির প্রতি তাদের অ্যালার্জি আছে। পুলিশি স্বেচ্ছাচারিতা আসলে গেরুয়া সরকারের মদতপুষ্ট গুণ্ডামি। তৃণমূলের বক্তব্য, কোচ-রাজবংশীরা ন্যায্য দাবির কথা বলছেন, কিন্তু বিজেপি জবাব দিচ্ছে দমননীতি দিয়ে। এটাই হল বিজেপির আসল রূপ। এভাবেই গণতান্ত্রিক দাবিকে হিংস্রভাবে দমন করছে বিজেপি।

সংগঠনের দাবি, শান্তিপূর্ণভাবে দাবি জানাতেই তাঁরা রাস্তায় নেমেছিলেন। কিন্তু আচমকা হিমন্ত সরকারের পুলিশ ও আধাসামরিক বাহিনী মিছিল আটকায়। শুরু হয় লাঠিচার্জ। এতে বহু ছাত্র আহত হন। ঘটনাকে ঘিরে গোলকগঞ্জে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনের পিছনে রয়েছে দীর্ঘ দিনের ক্ষোভ। কোচ-রাজবংশী সম্প্রদায় বছরের পর বছর ধরে উপজাতি মর্যাদার দাবি জানিয়ে আসছে। ছাত্র সংগঠনের বক্তব্য, বারবার নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হলেও দাবি পূরণ হয়নি। এবারও প্রতিশ্রুতি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। যদিও এই ঘটনায় একজন পুলিশ আধিকারিকে সাসপেন্ড করেই দায়ভার ঝেড়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। লাঠিচার্জের প্রতিবাদে শনিবার ধুবড়ি জেলায় ডাকা হয়েছে বনধ। দোকানপাট, বাজার আংশিক বন্ধ রয়েছে। পরিবহণেও প্রভাব পড়েছে। রাজনৈতিক মহলের মতে, এই আন্দোলন কেবল মর্যাদার দাবি নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিক্ষা, কর্মসংস্থান ও সাংবিধানিক সুরক্ষার প্রশ্নও। ফলে বিষয়টি রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন- মনীষীদের অপমানে কড়া ব্যবস্থা! জিরো টলারেন্স নীতি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...