Saturday, May 2, 2026

রবিবার একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিয়ম মনে করাল কমিশন

Date:

Share post:

১৪ সেপ্টেম্বর (রবিবার) রাজ্য জুড়ে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। গত রবিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর উৎসবের মেজাজে এসএসসির প্রথম পরীক্ষার পর এবারেও নির্বিঘ্নে সবটা সম্পন্ন হবে বলে আশাবাদী কমিশন। পরীক্ষার প্রাক্কালে আরও একবার নিয়ম মনে করিয়ে দিয়েছে SSC।

রবিবারের পরীক্ষায় আগের দিনের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কম। কিন্তু তাই বলে নিরাপত্তায় কোনও গাফিলতি রাখতে চাইছে না কমিশন ও রাজ্য শিক্ষা দফতর। ৪৭৮ থেকে কেন্দ্রে পরীক্ষা দেবেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ জন। এসএসসির (SSC) তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে,

  • স্বচ্ছ পেন এবং স্বচ্ছ জলের বোতল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে
  • প্রয়োজনীয় নথি স্বচ্ছ ফাইল বা ফোল্ডারে নিয়ে আসতে হবে
  • দেহতল্লাশির সময় অ্যাডমিট কার্ড রাখা আবশ্যিক
  • অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট থাকলে পরীক্ষার্থীদের সরকারি পরিচ্ছেদের পত্র ও তার প্রতিলিপি সঙ্গে রাখতে হবে
  • আগের পরীক্ষার মতো এবারও কোনও ধরণের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে হলে প্রবেশ করা যাবে না
  • পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের ব্যাগ ও মূল্যবান সামগ্রী রাখার ব্যবস্থা থাকবে

 

Related articles

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...