Saturday, May 2, 2026

বেআইনি পদ্ধতিতে তালিকা সংশোধনে হলে বিহারের পুরো SIR বাতিল হবে: কড়া প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিহারের (Bihar) SIR প্রক্রিয়ায় যদি কোন বেআইনি পদ্ধতি নেওয়া হয়ে থাকে তাহলে বাতিল করে দেওয়া হবে। সোমবার সুপ্রিম কোর্ট কড়া ভাষায় সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission)।

সোমবার মামলাটির শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সুর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে। বিচারপতি বলেন যদি দেখা যায় এই প্রক্রিয়া কার্যকর করতে গিয়ে কোন বেআইনি পদ্ধতি নেওয়া হয়েছে তাহলে সবটাই বাতিল হবে। আগামী ৭ অক্টোবর বিহারের SIR মামলার চূড়ান্ত শুনানি। তবে সেক্ষেত্রে SIR সংক্রান্ত সব মামলা একসাথে শোনা হবে। সব কিছু ঠিক থাকলে, সেদিনই বিশেষ রিভিশন প্রক্রিয়ার বৈধতা নিয়ে আদালত চূড়ান্ত রায় দেবে। বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট বিশ্বাস করছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন আইন এবং পদ্ধতি মেনে এগোচ্ছে। সেক্ষেত্রে কোথাও যদি বেআইনি কিছু সামনে আসে তাহলে গোটা প্রক্রিয়া আদালত বাতিল করতে বাধ্য হবে।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...