Friday, May 1, 2026

সুপার ফোরের ম্যাচের আগে আরও কোণঠাসা পাকিস্তান, দাবি খারিজ আইসিসির

Date:

Share post:

আগামী রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। কিন্তু তার আগে আরও কোণঠাসা হয়ে পড়ল পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রেফারি পাইক্রফট। কিন্তু তাঁর কোনও দোষই খুঁজে পাচ্ছে না আইসিসি (ICC)। পাশাপাশি পাকিস্তানের দাবিও খারিজ হয়ে গিয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে।

ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুসারে, পাকিস্তান  দাবি করেছিল আমিরশাহি ম্যাচের আগে পাইক্রফট তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু আসল ঘটনা হল ম্যাচ রেফারি নিয়ম ভাঙার জন্য ক্ষমা চাননি। ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছেন। এর পাশাপাশি আইসিসির প্রাথমিক তদন্তেও কোনও দোষ খুঁজে পাওয়া যায়নি। ফলে  পাইক্রফটের বিরুদ্ধে কোনও তদন্ত হবে না। যদি পাকিস্তান কোনও তথ্য প্রমাণ দিতে পারে তবেই তদন্ত হবে।

গত রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। সেই ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব  সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি।  এমনকি ম্যাচ জয়ের পর প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছেড়েছিলেন সূর্যকুমার শিবম দুবে। এই পরিস্থিতি বিগত কয়েক দিনে বিতর্ক চরমে উঠে। পাকিস্তানের রাগ গিয়ে পড়ে ম্যাচ রেফারির উপর। তাঁকে সরানোর দাবি তোলে। তাদের দাবি হালে পানি পায়নি। এবার আরও বড় ধাক্কা খেল পাকিস্তান।

আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত বনাম পাকিস্তান, রেকর্ডের লক্ষ্যে নীরজ

আগামী রবিবার সুপার ফোরের ম্যাচেও ভারত যে কোনও রকম সৌজন্য দেখাবে না পাকিস্তানের সঙ্গে। আইসিসির কাছে আবেদন করেও কোনও লাভ যে হবে না তা বুঝে যাচ্ছে পাকিস্তান। সব মিলিয়ে মাঠ ও মাঠের বাইরে শুধুই দুরমুশ হচ্ছে পাকিস্তান।

Related articles

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...