Friday, May 1, 2026

গুজরাটে এত দামি ফুচকা! তাতে আবার কম পেয়ে পথ অবরোধ মহিলার

Date:

Share post:

কুড়ি টাকায় কটা ফুচকা পাওয়া যায় মোদির রাজ্য গুজরাটে? ভোদদরার এক মহিলা জানালেন – ৬টি। খুব গায়ে লাগলেও ফুচকার টান যে অস্বীকার করা যায় না। আর সেই ফুচকায় (pani puri) যদি ২টো কম দেয় কোনও বিক্রেতা, তবে কী করা উচিত। কান্নাকাটি থেকে রাস্তা অবরোধ করে এমন পরিস্থিতি তৈরি করলেন, যে শেষে ফুচকার স্টলটিই অন্যত্র সরিয়ে দিতে বাধ্য হয় গুজরাট পুলিশ (Gujarat police)।

ভদোদরার মচ্ছিপিঠের এক মহিলা স্থানীয় এক ফুচকাওয়ালার কাছে পরপর দুদিন ফুচকা খেতে যান। তাঁর অভিযোগ, ফুচকাওয়ালা ২০ টাকায় ৬টি ফুচকার বদলে তাঁকে প্রথম দিন কম ফুচকা দেন। পরের দিন ৪টি দেন। তাতেই প্রথমে ঝগড়া, শেষে কান্নাকাটি শুরু ওই মহিলা। তাঁর কান্নাকাটিতে ফুচকাওয়ালা আরও দুটি ফুচকা (pani puri) তাঁকে দিতে চাইলে তিনি বেঁকে বসেন। শেষে ভদোদরার (Vadodara) সুরসাগরের রাস্তার উপর বসে পড়ে রীতিমত পথ অবরোধ করে দেন।

যদিও ফুচকাওয়ালার (vendor) দাবি, এই মহিলা প্রতিদিনই ফাউ (free) খাওয়ার অতিরিক্ত দাবি জানান। তিনি সঠিক ফুচকা গুনে দিলেও তিনি কথা শুনতে চাননি। এদিনে পথ অবরোধে বসে মহিলা আবার ১১২-তে ফোন করে পুলিশও ডাকেন।

আরও পড়ুন: আর কতো? গুজরাটে মৃত্যু বাংলার শ্রমিকের

পুলিশ এসে মহিলাকে বুঝিয়ে রাস্তা থেকে তোলার ব্যবস্থা করে। মহিলার দাবি মেনে গোটা দিন ফুচকাওয়ালাকে বিক্রিও করতে দেওয়া হয়নি। এমনকি পুর কর্তৃপক্ষ তার ঠেলা অন্যত্র সরানোরও বন্দোবস্ত করে। তবে ততক্ষণে সোশ্যাল মিডিয়ার সেই ভিডিও ছড়িয়ে পড়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়ে পুলিশ থেকে প্রশাসন। দুটি ফুচকার জন্য যে এভাবে ট্রাফিক ব্যবস্থা থমকে যাবে মোদির রাজ্য গুজরাটে, তা বোধহয় তাঁরা ভাবতেও পারেননি।

Related articles

স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ, ১৬৩ ধারা জারি নগরপালের

কলকাতা শহরের সাতটি জায়গায় স্ট্রংরুমের সামনে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনার পর জানিয়ে দেওয়া...

ভোট মিটলেও আইএসএফের গুন্ডামিতে অশান্ত ভাঙড়!

ভোট মিটেছে ঠিকই, কিন্তু ভাঙড় থেকে হিংসার ছায়া সরছে না। বুধবার রাত থেকেই এলাকায় যে চাপা উত্তেজনা ছিল,...

১২ ঘণ্টা আগে ভোট ঘোষণা! দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে পুণর্নির্বাচন শনিবার

প্রাথমিকভাবে রাজ্যের ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনও পুণর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে...

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...