Wednesday, May 13, 2026

রবিতে কলকাতায় কার্নিভাল, ভিড়ের কথা মাথায় রেখে মেট্রো সূচিতে রদবদল

Date:

Share post:

দুর্গাপুজো শেষ হলেও উৎসবের আমেজ এখনও রয়েছে শহর কলকাতায়। আগামী রবিবার পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত পুজো কার্নিভালের (Durga Puja Carnival) পর শহরের বড় বড় মণ্ডপে থাকা প্রতিমার নিরঞ্জন হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত এই কার্নিভালে প্রত্যেক বছর নজর থাকে গোটা বিশ্বের। শুধু রাজ্যের নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই উৎসবের সাক্ষী হতে হাজির হন রেড রোডে। এবারেও আসবেন বিদেশি অতিথিরা। কয়েক হাজার মানুষের সমাগমে মুখরিত হবে রাজপথ। ভিড়ের কথা মাথায় রেখে এবার কার্নিভালের রাতে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা করেছে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ।

আগামী রবিবার (৫ অক্টোবর) বিকেল থেকে পুজো কার্নিভাল শুরু হবে। শেষ হতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে। তাই কলকাতা মেট্রো তরফ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে গ্রিন ও ব্লু – দুই লাইনেই বাড়তি মেট্রো চালানো হবে। রাতের শেষ মেট্রোর পরও আপ ও ডাউনে কুড়ি মিনিট অন্তর মোট ৬টি মেট্রো পরিষেবা দেবে।

গ্রিন লাইন

  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে রাত ১০ টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।
  • হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটেও ওই একই সময় অর্থাৎ রাত ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট ও ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।

ব্লু লাইন

  • শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে রাত ১০টা ৩ মিনিট, ১০টা ২৩ মিনিট ও রাত ১০টা ৪৩-এ তিনটি মেট্রো ছাড়বে।
  • দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রোর সময়সূচি যথাক্রমে রাত ৯টা ৫৩ মিনিট, ১০টা ১৩ মিনিট এবং ১০টা ৩৩ মিনিট।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...