Wednesday, March 25, 2026

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

Date:

Share post:

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav) মেনে নিল জোট শরিকরা। বৃহস্পতিবার মহাগঠবন্ধনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীই হবেন জোটের মুখ। দলীয় সূত্রে খবর, কংগ্রেস (Congress), বামদল-সহ মহাগঠবন্ধনের সব সহযোগীরা এই সিদ্ধান্তের সিলমোহর দিয়েছে।

বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) জোটের বিরুদ্ধে অবিজেপি দলগুলি জোট বেঁধেছে। তবে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আসন ভাগাভাগি এবং মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন তা নিয়ে বিস্তর দড়ি টানাটানি হয়। বুধবার কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) পটনায় RJD প্রধান লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) সঙ্গে বৈঠক করেন। তারপরেই ইঙ্গিত পাওয়া যায় বিষয়টির রফা সূত্র মিলেছে। কংগ্রেস সূত্রে খবর, বৃহস্পতিবার রাহুল গান্ধী (Rahul Gandhi) সমর্থন জানানোয় লালুপুত্রকেই মুখ হিসেবে চূড়ান্ত করা হয়।

এদিন পাটনায় মহাগঠবন্ধনের সাংবাদিক বৈঠকে ছিলেন অশোক গেহলট-সহ অন্যান্য জোট শরিকরা। তিনিই তেজস্বীর (Tejaswi Yadav) নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে বিরোধী জোটের উপমুখ্যমন্ত্রী পদের মুখ হিসাবে ঘোষণা করা হয়। এই মুকেশ সাহানিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চান প্রথমে। তাঁর দলেও আসন সমঝোতা নিয়ে যথেষ্ট দর কষাকষি করে। ফলে বেশ কয়েকটি আসনে জোটের একাধিক দল প্রার্থী দিচ্ছে। সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলেই মহাগঠবন্ধনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...