Wednesday, March 25, 2026

ভাইফোঁটায় কম মেট্রো, কাটছাঁট ৯০টি ট্রেনের!

Date:

Share post:

রাজ্য জুড়ে আজ ভাইফোঁটার ( Bhai Fonta) আনন্দে মাতোয়ারা বাঙালি। সরকারিভাবে ছুটি থাকায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, লোকজন কম। ছুটির আমেজে এবার মেট্রো সংখ্যাতে (Metro numbers)বদল। অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা কম । শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (blue line)মেট্রো চলে ২৭২ বার। সেখানে আজ ১৮২টি মেট্রো চলছে। যদিও মেট্রো সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

গ্রিন লাইনে (Green line) মেট্রো চলাচলেও আজ পাতালরেলের সংখ্যা কমানো হয়েছে। অফিসের ব্যস্ত দিনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ করিডরে ২২৬টি মেট্রো চললেও আজ তা কমে দাঁড়িয়েছে ১৪৮-এ। তবে যাত্রী সংখ্যা কম থাকায় কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। যদিও এদিন নোয়াপাড়া-বিমানবন্দর, জোকা-মাঝেরহাট ও কবি সুভাষ-বেলেঘাটা রুটে পরিষেবা স্বাভাবিক থাকছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...