Sunday, May 3, 2026

সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড, গুরুতর আহত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর 

Date:

Share post:

বাড়িতে গ্যাস সিলিন্ডার লাগাতে গিয়ে দুর্ঘটনা, আগুনে পুড়ে গুরুতর আহত কলকাতা পুলিশের (Kolkata Police) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুণ্ডুর (Sanjay Kundu)। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার (Bankura) বিষ্ণুপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকুঞ্জি পাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, ঘরে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় সঞ্জয় তাঁর শাশুড়ির অনুরোধে পুরনোটি পরিবর্তন করে নতুন সিলিন্ডার লাগানোর সময় আচমকা গ্যাস বেরতে থাকে। দ্রুত গোটা ঘর গ্যাসে ভরে যায়। যদিও বাড়ির কর্তা জগন্নাথ পাল এবং সাব ইন্সপেক্টর জামাই বিষয়টি বুঝতে পারেননি। এরপর ওভেন জ্বালাতে গেলেই দাউদাউ করে জ্বলতে থাকে গোটা রান্নাঘর। চিৎকারে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা।খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানা ও দমকলে। বেশ খানিকক্ষণের প্রচেষ্টায় একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত অবস্থায় তিন জনকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন প্রত্যেকেরই অবস্থা গুরুতর। কারোর দেহের ৬০ শতাংশ তো কারোর ৮০ শতাংশ পুড়ে গেছে। রাতেই আহতদের দেখতে হাসপাতালে পৌঁছে যায় বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলর। সব রকম ভাবে আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...