Sunday, May 3, 2026

কাটছে না সংকট! এখনও ICU-তে ধর্মেন্দ্র

Date:

Share post:

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে অনুরাগীদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital, Mumbai) ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গেছিল রুটিন চেকআপের জন্যই নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। কিন্তু শনিবার সকালে ‘শোলে’ অভিনেতার অসুস্থতার আসল কারণ জানা গেছে। বর্তমানে আইসিইউতে (ICU) রয়েছেন তিনি।

ধর্মেন্দ্রর পরিবার বা হাসপাতাল সূত্রে অফিসিয়াল কোনও বিবৃতি না দেওয়া হলেও সূত্রের খবর তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি হওয়া ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ আপাতত নেই। রক্তচাপ এবং হৃদস্পন্দন ঠিক আছে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ চিকিৎসকরা দেখছেন না। তবে প্রবীণ অভিনেতার এখনও আইসিইউ থেকে ছাড়া না পাওয়াটা চিন্তায় রাখছে অনুরাগীদের। চলতি বছর ৮ ডিসেম্বর নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার আগে প্রবীণ অভিনেতার অসুস্থতার খবরে মন খারাপ ঘনিষ্ঠদের। বলিউড সূত্রে খবর, মিডিয়ার সামনে মুখ খুলতে রাজি না হলেও চিকিৎসকদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে যোগাযোগ রাখছেন দেওল পরিবারে সদস্যরা।

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...