Thursday, May 7, 2026

পরিষ্কার আকাশ, তাপমাত্রা আজই নামবে ১৮-র নিচে!

Date:

Share post:

রবিবার থেকেই পারদ পতনের শুরু গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা হিমেল হওয়ার সঙ্গে কমেছে বাতাসে জলীয় বাষ্পের (humidity) পরিমাণ। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার (fog) দাপট অব্যাহত। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে দক্ষিণের জেলাগুলিতে পারদ ১৮-র নিচে নামার পূর্বাভাস আবহাওয়া দফতরের।

শনিবার থেকেই কার্যত মেঘমুক্ত আকাশ (clear sky) বাংলায়। যার ফলে শীতকে আমন্ত্রণ জানানো সহজ হয়েছে। রবিবার থেকে দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা ২০-র নিচে নেমে গিয়েছে। মঙ্গলবার সেই তাপমাত্রা সর্বনিম্ন (minimum temperature) ১৭-১৮ হওয়ার পূর্বাভাস রয়েছে।

পশ্চিমের জেলা বীরভূম (Birbhum), বাঁকুড়ায় (Bankura) রবিবার থেকেই তাপমাত্রা সর্বনিম্ন ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। মঙ্গলবার তা আরও কমার পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে যাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির মতো অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছাকাছি। যদিও ২৭ ডিগ্রির মতো তা অনুভব হবে।

আরও পড়ুন: পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

উত্তরা জেলাগুলিতে তাপমাত্রা সর্বনিম্ন ১৭ ডিগ্রির কাছাকাছি থাকলেও ঠান্ডার আমেজ খানিকটা বেশি থাকবে। সোমবার থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong)-সহ উত্তরের পাঁচ জেলা। আগামী পাঁচ দিন এমনই আবহাওয়া উত্তরবঙ্গে থাকবে বলে পূর্বাভাস।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...