Wednesday, May 6, 2026

প্রথম দিনে নির্বিঘ্নেই সম্পন্ন মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা ব্রাত্যর

Date:

Share post:

মাধ্যমিক(Madhyamik) মানেই একরাশ উত্তেজনা আর নতুন স্বপ্নের হাতছানি। সোমবার থেকে শুরু হল ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা—মাধ্যমিক। সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা, প্রথম দিনে নির্বিঘ্নেই হল মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam)। রাজ্যের হাজার হাজার কেন্দ্রে পরীক্ষায় বসেছে কয়েক লক্ষ পরীক্ষার্থী। জীবনের সব থেকে বড় পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu )।

শিক্ষামন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর রয়েছে এই পরীক্ষার ওপর। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রাত্য বসু পরামর্শ দিয়ে বলেন, এটি জীবনের প্রথম বড় ধাপ হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সুস্থ শরীরে ও শান্ত মাথায় পরীক্ষা দেওয়ার কথা বলেছেন তিনি। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, এই পরীক্ষায় সফল হয়ে পড়ুয়ারা বাংলার মুখ আরও উজ্জ্বল করবে।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতির বিষয়ে সম্পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদ, বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং জেলা প্রশাসন সমন্বিতভাবে পরীক্ষার্থীদের সহায়তায় তৎপর রয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থার দিকে যেমন বিশেষ নজর দেওয়া হয়েছে, তেমনই রাখা হয়েছে কড়া নজরদারি ও মেডিকেল টিমের ব্যবস্থা।

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...