Saturday, May 2, 2026

আজ নেতাজি ইন্ডোরে দোল ও হোলি উৎসব: যোগ দেবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গোটা রাজ্যে রঙের উৎসব উপলক্ষ্যে সাজ সাজ রব। একদিকে যেমন বাঙালির দোলযাত্রা, তেমনই হিন্দিভাষীদের হোলি ঘিরে উন্মাদনা তুঙ্গে। সোমবার সেই উৎসবের সূচনা করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আয়োজিত হবে ‘দোলযাত্রা, হোলি ও মিলন উৎসব’ অনুষ্ঠান। বিকাল চারটেয় সেই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।

কলকাতা পুরসভা, পর্যটন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছে।
অনুষ্ঠানে নাচ-গানসহ সাংস্কৃতিক পর্ব থাকবে। কলকাতার মাড়োয়ারি ও গুজরাতি সম্প্রদায়ের তরফে দাণ্ডিয়া নৃত্য পরিবেশনেরও আয়োজন করা হয়েছে সেখানে। কলকাতা পুরসভা বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি সংগঠনগুলিকে আমন্ত্রণ জানিয়েছে। একই ভাবে জেলা স্তরেও বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছে তথ্য ও সংস্কৃতি দফতর।

আরও পড়ুন: বিজেপির টার্গেটে কীভাবে কাজ কমিশনের: বাংলার হয়রানির তথ্য পেশ অভিষেকের

সোমবারের এই উৎসবে মুখ্যমন্ত্রীর (Chief Minister) স্পষ্ট নির্দেশ — সমস্ত সম্প্রদায়, জাতি ও ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গত বছর ধনধান্য অডিটোরিয়ামে একই রকম অনুষ্ঠান হয়েছিল। এ বছর আরও বৃহত্তর পরিসরে সেই উৎসবের আয়োজন করা হচ্ছে বলে প্রশাসনিক মহলের দাবি।

Related articles

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...