নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

Date:

Share post:

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা হল। রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাকে ডেপুটেশনে পাঠানোর প্রস্তাবের পর শিলিগুড়ির পুলিশ কমিশনার পদেও বদল করা হল। এছাড়াও একাধিক থানার আইসি (IC)-সহ মোট ২৭ জন পুলিশ ইন্সপেক্টরকে (Police Inspector) নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে। রবিবার দুটি নির্দেশিকায় এই রদবদলের কথা জানানো হয়।

শিলিগুড়ির সিপি সি সুধাকরকে বদলি করে উত্তরবঙ্গের আইজিপি করা হয়েছে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা দায়িত্ব পাচ্ছেন শিলিগুড়ির সিপি র‍্যাঙ্কে। কলকাতার সাউথ ইস্ট ডিভিশনের ডিসি ডঃ ভোলানাথ পান্ডে যাচ্ছেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে। দুর্গাপুরের সিও সূর্য প্রতাপ যাদব দায়িত্ব পাচ্ছেন কলকাতার দক্ষিণ-পূর্ব বিভাগের ডিসি পদের। অ্যাডিশনাল এসপি শান্তি দাস দায়িত্ব পাচ্ছেন ডেপুটি সিও এসএপি ব্যাটিলিয়নের। আরও পড়ুন: ১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তীকে পাঠানো হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। শ্রীরামপুর থানার দায়িত্ব পাচ্ছেন সিআইডির (CID) ইন্সপেক্টর সুদীপ্ত চক্রবর্তী । অন্যদিকে, জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তকে দার্জিলিংয়ের ডিআইবি-তে (DIB) পাঠানো হচ্ছে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের মৌমান চক্রবর্তী।

দমদম থানার আইসি সুপ্রকাশ পট্টনায়ককেও আইবিতে পাঠানো হয়েছে। ওই থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব সামলাবেন পূর্ব বর্ধমানের হাইওয়ে ইন্সপেক্টর মনোজিত ধাড়া। এছাড়াও এই বদলের তালিকায় রয়েছে ব্যারাকপুর কমিশনারেটের নিমতা ও জগদ্দল থানা, বীরভূমের রামপুরহাট, পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি ও কেশপুর-সহ বিভিন্ন থানা।

spot_img

Related articles

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...

সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না

দেবাশিস বিশ্বাস গতকাল শিলিগুড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দোর্দণ্ড প্রতাপ বাম নেতা শ্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে অতীতে বর্তমান...

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...