Saturday, May 30, 2026

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

Date:

Share post:

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO) ও এআরও (ARO) বদলির সিদ্ধান্ত কমিশনের। সব মিলিয়ে ৮৩ জন আধিকারিকের বদলি ও নতুন পোস্টিং-এর প্রস্তাব অনুমোদন করা হয়েছে কমিশনের পক্ষ থেকে।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ – রাজ্যের প্রায় সব জেলার একাধিক ব্লক ও বিধানসভা কেন্দ্রে এই রদবদল করা হচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া বীরভূম-সহ একাধিক জেলায় বিডিও ও এ আরও বদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট ১৪ জন এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার যথাক্রমে ৭ ও ১১ জনকে বদলি করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দুই এআরও-কেও বদলি করেছে কমিশন। আরও পড়ুন: দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। কিন্তু পরিকল্পনামাফিক এসআইআর প্রক্রিয়া করিয়ে নাম বাদ থেকে শুরু করে প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল- সবই যে কেন্দ্রের অঙ্গুলি হেলনে করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...