Tuesday, April 14, 2026

পরীক্ষা শেষের একমাসেই ফল! আজ প্রকাশ হতে পারে CBSE দশমের রেজাল্ট

Date:

Share post:

দশম শ্রেণীর রেজাল্ট (Result) প্রকাশের সম্ভাবনা ঘিরে বাড়ছে অপেক্ষা। মঙ্গলবারই প্রকাশিত হতে পারে CBSE-র (Central Board of Secondary Education) দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে দুপুর ১টা নাগাদ ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। পরীক্ষা শেষের অল্প সময়ের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনায় উত্তেজনা বেড়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে।

যেসব ওয়েবসাইটে দেখা যাবে ফল
cbseresults.nic.in
results.cbse.nic.in
cbse.nic.in
digilocker.gov.in
results.gov.in

এছাড়াও ডিজিলকার (DigiLocker), UMANG মোবাইল অ্যাপ এবং এসএমএসের (SMS) মাধ্যমেও ফল জানা যাবে।
কীভাবে অনলাইনে রেজাল্ট দেখবেন
১. প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান
২. “Secondary School Examination 2026” বা ২০২৬ সালের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন
৩. রোল নম্বর, অ্যাডমিট কার্ড নম্বর, জন্মতারিখ ও সিকিউরিটি পিন দিন
৪. সাবমিটে ক্লিক করলেই স্ক্রিনে দেখা যাবে ফলাফল
৫. ভবিষ্যতের জন্য রেজাল্ট ডাউনলোড করে রাখুন

এছাড়াও ডিজিলকারে দেখা যাবে রেজাল্ট। কীভাবে দেখবেন
১. ডিজিলকারের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে লগইন করুন
২. প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন
৩. Class 10 Result 2026 লিঙ্কে ক্লিক করুন
৪. স্ক্রিনে ভেসে উঠবে আপনার রেজাল্ট

যদিও এখনও পর্যন্ত সিবিএসই -র তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও দশম শ্রেণির ফল প্রকাশ নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। সকলের নজর এখন বোর্ডের চূড়ান্ত ঘোষণার দিকেই। এবারের পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় ১১ মার্চ। সেই হিসেবে পরীক্ষা শেষের প্রায় এক মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে, যা স্বাভাবিকভাবেই প্রত্যাশা বাড়িয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। আগেই ইঙ্গিত মিলেছিল, গত বছরের তুলনায় এবার দ্রুত ফল প্রকাশ করতে পারে বোর্ড। যদিও এপ্রিলের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, তবে তার আগেই ফল প্রকাশ হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এবছর প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী দশম শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছেন।

Related articles

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯...

কোচবিহারে এবার ৯-এ ৯, শাহের মিথ্যাচার মনে করিয়ে চ্যালেঞ্জ অভিষেকের

কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির মিথ্যাচারের একাধিক উদাহরণ স্মরণ করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশাল র‍্যালি শেষে তিনি বলেন, ২০১৯...

শমীকের হেলিকপ্টারের দাপটে উড়ল চাল! তীব্র কটাক্ষ তৃণমূলের

একদিকে বাংলাকে (West Bengal) সুরক্ষিত করতে 'বাংলার বাড়ি' (Banglar Bari) দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে হেলিকপ্টারের...