শমীকের হেলিকপ্টারের দাপটে উড়ল চাল! তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

একদিকে বাংলাকে (West Bengal) সুরক্ষিত করতে ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে হেলিকপ্টারের দাপটে গরিব মানুষের বাড়ির চাল উড়াচ্ছে শমীক ভট্টাচার্যের (Shamik Bhattachariya) মত বিজেপির অবিবেচক নেতা। মঙ্গলবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে নির্বাচনী সভা ছিল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। কিন্তু অবিবেচকের মত স্থানীয় কিছু নেতারা হেলিকপ্টার নামার জন্য সঠিক জায়গার ব্যবস্থা করতে পারেনি। এদিন যখন বিজেপি নেতার হেলিকপ্টার নামছিল তার পাখার দাপটে ওড়ে যায় টিনের চাল। ঘটনায় সরব তৃণমূল। আরও পড়ুন: প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! দলীয় প্রার্থীর অনুগামীর ‘হামলা’য় মাথা ফাটল নেতার

জানা গিয়েছে, যেখানে শমীকের সভার আয়োজন করা হয়েছিল পাশেই হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাঁর পাশেই বেশ কিছু বাড়ি ছিল। যার একটির চাল ওড়ে যায়। লণ্ডভণ্ড হয়ে যায় আশপাশের বেশ কয়েকটি বাড়িও। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ক্ষতিপূরণের দাবি করেছেন তাঁরা। ঘটনায় সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ঘটনায় কটাক্ষ করে বলেছেন, “একে আবাসের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। যেখানে সম্পূর্ণ রাজ্যের খরছে বাংলার বাড়ি দিচ্ছেন দিদি সেই বাড়ি ভাঙছেন বিজেপির নেতারা।” খবর পেতেই ঘটনাস্থল ছুটে যান গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি।

spot_img

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...