উচ্ছৃঙ্খল জীবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক – স্ত্রী – কন্যা থাকা সত্ত্বেও রণবীরের স্বভাব বদলালো না এখনও! আর নাকি একসঙ্গে থাকতে পারছেন না দীপিকা। আলাদা হতে চলেছে ‘দীপবীর’ জুটি? একটি ভাইরাল অনলাইন পোস্ট থেকেই শুরু হয়েছে জল্পনা।

বলিউডে (Bollywood) সম্পর্ক ভাঙা নতুন কিছু নয়। তবু যখন কথা ওঠে জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) তখন স্বাভাবিকভাবেই চর্চা বাড়ে কয়েকগুণ। দীর্ঘদিনের প্রেম, তারপর সুখী দাম্পত্য। সবকিছু মিলিয়ে ‘দীপবীর’ জুটি ভক্তদের কাছে সবসময়ই ছিল আদর্শ। কিন্তু সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ঘিরে ফের আলোড়ন পড়েছে বলিউডে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া একাধিক দাবিতে বলা হচ্ছে, এই বছরের সেপ্টেম্বরের মধ্যেই নাকি আইনি বিচ্ছেদের (Divorce) পথে হাঁটতে পারেন এই তারকা দম্পতি। ভাইরাল অনলাইন পোস্টে দাবি করা হয়েছে, বেশ কিছুদিন ধরেই রণবীর আর দীপিকার সম্পর্কের মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়েছে। আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আইনি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন এই তারকা দম্পতি, এমন কথাও ঘুরছে নেটদুনিয়ায়। এই খবর সামনে আসতেই ‘দুয়া’-র ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন যুগলের অনুরাগীরা।

আরও পড়ুন : আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

রণবীরের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2: The Revenge) বক্স অফিসে সাফল্য পাওয়ার পর থেকেই নতুন করে জল্পনা বাড়তে শুরু করেছে। ছবির সাফল্যে সাধারণত তারকা সঙ্গীর শুভেচ্ছা বার্তা আশা করেন অনুরাগীরা। কিন্তু এই ক্ষেত্রে দীপিকার নীরবতায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে সব ঠিক থাকলে কেন এই দূরত্ব? যদিও পরে সমালোচনার জবাব দিয়ে দীপিকা স্পষ্ট জানান, তিনি দর্শকদের আগেই ছবিটি দেখে ফেলেছেন। তবুও জল্পনার অবসান হয়নি। কারণ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত রণবীর বা দীপিকা কেউই প্রকাশ্যে কিছু বলেননি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

–

–

–

–
–
–

