Friday, June 19, 2026

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস দশা, উত্তরে জারি দুর্যোগ!

Date:

Share post:

একদিকে যখন মেঘভাঙা বৃষ্টিতে (Cloud burst) বিপর্যস্ত পাহাড়, তখন পুড়ছে সমতল। দক্ষিণবঙ্গের (South Bengal weather) জেলায় জেলায় রবিবারের সকালে অস্বস্তিকর গরম। পশ্চিমে জেলায় পারদ পৌঁছে যেতে পারে প্রায় ৪০ ডিগ্রিতে, আশঙ্কা আবহবিদদের। মহানগরীর তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। সোমবারের মধ্যে শহরের সর্বোচ্চ উষ্ণতা পৌঁছে যেতে পারে প্রায় ৩৮ ডিগ্রির দোরগোড়ায়। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং,আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়-বৃষ্টি চলবে।

রবিবার মহানগরের আকাশ কখনও আংশিক মেঘলা আবার কখনও তীব্র রোদ। বেলা বাড়তে গরমের দাপট বাড়বে। অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম, বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার রাত থেকে যে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে তার জের চলবে আগামী সোমবার পর্যন্ত।

 

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...