Thursday, June 25, 2026

আউশগ্রামে অভিনব প্রচারে গিয়ে বিপাকে প্রার্থী! গাড়ি ছেড়ে পালাল গরু

Date:

Share post:

ভোটের (2026 Election) ময়দানে বেশিরভাগ প্রার্থীই অভিনব পন্থায় ভরসা রাখছেন। এবার আউশগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার (Shyama Prasanna Lohar) নির্বাচনী প্রচারের জন্য বেছে নিলেন হারিয়ে যাওয়া ‘গরুর গাড়ি’কে। তবে প্রচারের শেষ পর্যন্ত সঙ্গ দিলেন না গো-মাতা! শব্দ ও ভিড়ের চাপে ভয় মেজাজ হারিয়ে মাঝ পথে জোয়াল ফেলে পালাল গরু। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেঁড়া এলাকায়। আরও পড়ুন: বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

শনিবার সকালে আউশগ্রামের ২ নম্বর ব্লকের গেঁড়াই এলাকায় ছিল অন্যরকম উত্তেজনা। আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালনের উদ্যোগে আয়োজন করা হয়ে এক জমজমাট গরুর গাড়ির মিছিলের। দলীয় পতাকা থেকে শুরু করে ব্যানার সব কিছু মিলিয়ে বেশ জমজমাটভাবেই চলছিল প্রচার। গাড়িতে সওয়ার ছিলেন তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার, সাংসদ শর্মিলা সরকার এবং ব্লক সভাপতি আব্দুল লালন স্বয়ং। কিন্তু মেজাজ হারিয়ে আচমকা দৌড় লাগায় গাড়ির একটা গরু। নিমেষেই ছত্রভঙ্গ হয়ে পড়ে মিছিল। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। শেষ পর্যন্ত পায়ে হেঁটেই প্রচার সারেন শ্যামাপ্রসন্ন লোহার।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...