Thursday, April 30, 2026

গণনাকেন্দ্রে সুপারভাইজার নিয়োগে পক্ষপাতিত্ব কমিশনের! জোড়া মামলা হাইকোর্টে

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনে দু- দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। ইভিএম (EVM) আপাতত স্ট্রংরুমে। আগামী ৪ মে সোমবার সকাল সাতটা থেকে গণনা শুরু হবে। কিন্তু গণনাকেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে কেন? নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি কৃষ্ণা রাওয়ের (Krishna Rao) এজলাসের শুনানির সম্ভাবনা। এর পাশাপাশি হঠাৎ করে গণনাকেন্দ্র বদল করা নিয়েও আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যে ২৯৪ আসনে ভোটদান পর্ব শেষ হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এরপর ২৯ এপ্রিল ১৪২ টি কেন্দ্রের নির্বাচন ছিল। দুদফাতেই নির্বাচন কমিশন পরিচালিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। এবার ভোট শেষেও পক্ষপাতিত্ব করে বেছে বেছে ভোট গণনার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুপারভাইজার হিসেবে নিয়োগ করছে কমিশন। নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীরা ভোট গণনার কাজ করতে পারেন। কিন্তু সেটা শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীই হতে হবে এমন কথা কোথাও লেখা নেই। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ। অন্যদিকে ওপরে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য (Buswarup Bhattacharya) জানিয়েছেন হঠাৎ করে শেষ মুহূর্তে গণনাকেন্দ্রের স্থান বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কোনভাবেই আইনের পরিপন্থী নয়। দুটি মামলা দায়েরেরই অনুমতি মিলেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আজ দুপুরেই শুনানির সম্ভাবনা।

 

Related articles

মে মাসেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম! মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও

ভোট শেষ হলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের দ্বিতীয় দফা শেষ...

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে...

মানচিত্রে জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! ক্ষমাপ্রার্থী নেপালের বিমান সংস্থা

নয়া বিতর্কের মুখোমুখি নেপাল! নেপালের বিমান সংস্থা (Nepal Airlines) ‘নেপাল এয়ারলাইনস’ জম্মু-কাশ্মীরকে (Jammu and Kashmir) এবার পাকিস্তানের (Pakistan)...

হার নিশ্চিত জেনেই অশান্তি বিজেপির! বেহালায় তৃণমূল নেতা-কর্মীদের মারধরের অভিযোগ

বিভিন্ন গদি মিডিয়ার (Media) এক্সিট পোলে (Exit Poll) বিজেপিকে (BJP) এগিয়ে রাখার প্রবণতায় অশান্তি সৃষ্টি করছে। এমনটাই মত...