Wednesday, May 6, 2026

প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি মিটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনার সম্ভাবনা, আজই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী!

Date:

Share post:

বঙ্গজয়ের পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ নিয়ে বিজেপির অন্দরে আলোচনা শুরু। আজ দিল্লিতে জোড়া বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। মুখ্যমন্ত্রীর মুখ বাছাই করতে দিল্লিতে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক (parliamentary meeting) হওয়ার কথা রয়েছে। তারপর ক্যাবিনেট মিটিং (cabinet meeting) করবেন মোদি। দুই বৈঠকেই বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর সম্ভবত মঙ্গলবারই রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

দুপুরে দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি টিম বাংলায় আসবে বলে জানা গিয়েছে।সকাল ১১ টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত বৈঠকের পরেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলকাতার উদ্দেশে রওনা হতে পারেন বলে খবর। সম্ভবত তারপরই কলকাতায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার বিজেপি বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠকে বসবেন রাজনাথ।

 

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...