Wednesday, May 6, 2026

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

Date:

Share post:

  • আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ।

মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও ছিলেন না প্রথম একাদশে। গত ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করেছিলেন ইউসেফ এজেজারি। তবে এই ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখেননি কোচ অস্কার ব্রুজোঁ।

ম্যাচের শুরু থেকেই আক্রমন করতে শুরু করে মুম্বই। ম্যাচের ৮ মিনিটে লিড নেয় মুম্বই সিটি এফসি। বক্সে লং থ্রো করেন আকাশ মিশ্র। সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা। জটলার মাঝে বল পেয়ে জোরালো শটে গোল করলেন ব্র্যান্ডন।

১৫ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পায় মুম্বই। ডানদিক থেকে আক্রমণে উঠে বক্সে ক্রস রাখেন বিক্রম। প্রথমেই শট নেন ছাংতে। গিলের হাতে পতন রক্ষা হয়। ১৯ মিনিটে এডমুন্ড এর শট লাগল সাইড নেটে। প্রথম ৪৫ মিনিটে গোলের সুযোগ সেইভাবে তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে এক গোলে পিছিয়ে থেকে সাজঘরে ফেরে অস্কারের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন পরিবর্তন করেন অস্কার। মাঠে নামান মিগুয়েল, এজেজারি এবং সৌভিক। তুলে নেওয়া হয় জেরি, সয়বার্গ এবং রশিদকে।
৫৮ মিনিটে সমতা ফেরাল ইস্টবেঙ্গল।
বক্সে মিগুয়েলকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন জনি কাউকো। পেনাল্টি দিতে দেরি করেননি রেফারি। গোল করেন ইউসেফ।

৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন নন্দকুমার। এই ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবল ভাবে টিকে থাকল লাল হলুদ। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে লাল হলুদ।

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...