Monday, May 11, 2026

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

Date:

Share post:

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা মেয়াদ বাড়িয়ে বিভিন্ন সরকারি দফতরে কর্মরত আধিকারিক এবং কর্মীদের চাকরির মেয়াদ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় রাজ্যের সমস্ত দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং সচিবদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ষাট বছর বয়সের পর যাঁরা পুনর্নিয়োগ বা বর্ধিত মেয়াদে কাজ করছেন, তাঁদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। আরও পড়ুন:  লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন বোর্ড, সংগঠন, বিধিবদ্ধ সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে মনোনীত সদস্য, ডিরেক্টর এবং চেয়ারম্যানদের মেয়াদ অবিলম্বে শেষ করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, নতুন সরকার প্রশাসনিক কাঠামোয় দ্রুত পরিবর্তন আনতে চাইছে। সেই কারণেই বিভিন্ন সরকারি সংস্থা এবং বোর্ডে আগের সরকারের আমলে নিয়োগ হওয়া ব্যক্তিদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসনিক মহলের অনুমান। সোমবারের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, “উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে” এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

Related articles

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...