Tuesday, May 12, 2026

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

Date:

Share post:

সারাদেশে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে সারা দেশ জুড়ে নেওয়া হয়েছিল এই ডাক্তারি পরীক্ষা। কিন্তু পরীক্ষার সময় থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। যদিও বুধবার কেন্দ্রের অনুমতি নিয়েই বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। তবে পরের পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আরও পড়ুন: অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর


এই বিষয়ে NTA-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিষয়টি পোস্ট করে জানানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর সঙ্গে আলোচনা করেছে NTA তথা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। NTA জানিয়েছে, পুরো বিষয়টিতে স্বচ্ছতা বজায় রাখতেই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে। কবে পরীক্ষা নেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে। তবে নতুন করে কোনও পরীক্ষার ফি দিতে হবে না। নতুন রেজিস্ট্রেশনেরও দরকার হবে না বলে সূত্রের খবর।


Related articles

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...