বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

Date:

Share post:

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। ভিডিও-তে দেখা যাচ্ছে ব্যাঙ্কের লোগো ও ব্যানারের সামনেই দিব্যি সেলুন খুলে ব্যবসা চালাচ্ছেন এক ব্যক্তি। আরও পড়ুন: প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

বিহারের দানাপুরে তোলা এই ভিডিয়োতে দেখা যায় ATM কিয়স্কের ভিতর বেশ উজ্জ্বল আলো জ্বলছে। ভিতরে উঁচু চেয়ারে অ্যাপ্রন জড়িয়ে এক ব্যক্তি আধশোয়া অবস্থায় আছেন। অন্য একজন চুলদাড়ি কাটছেন। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। ATM কিয়স্কের ভিতর সেলুন কী করে তৈরী হয়ে গেল এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভন্ন মহলে। নেটদুনিয়ায় কিয়স্কটিক অনেকে ‘হেয়ার কাটিং ATM’ বলেও উল্লেখ করেন। এদিকে টাকা তুলতে গিয়ে ফিরে যেতে হয় অনেককেই। জানা যায়, ATM কিয়স্কটি বন্ধ করে সরিয়ে ফেলা হয় ATM মেশিন। আশ্চর্যজনকভাবে সেটি ভাড়া দেওয়া হয় সেলুনকে। কিন্তু উপরের ব্যানার, SBI-এর লোগো সরানো হয়নি। জমিয়ে চলছে সেলুনের ব্যবসা। চুল-দাড়ি কাটতে অনেকেই ভিড় করছেন। বিজেপি শাসিত রাজ্যে এইরকম ঘটনা ঘটাতে ব্যাঙ্ক ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

spot_img

Related articles

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...