Wednesday, May 13, 2026

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

Date:

Share post:

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar) ওরফে মেজোকে। তাঁর বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। অভিযোগ, স্থানীয় এক মহিলার বাড়িতে জোর করে ভাড়াটে ঢুকিয়েছেন শান্তনু। পরে বিবাদ মেটাতে সালিশি সভা ডাকা হয়েছিল। তাতেও শান্তনু জড়িত বলেই অভিযোগ। এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। সেখানে পুলিশের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতেই মঙ্গলবার শান্তনুকে গ্রেফতার করে পুলিশ। আরও পড়ুন: ২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

বুধবারই শান্তনুকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। স্থানীয়রা বলছেন, ভোটের আগেও এই তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে অশান্তি তৈরির অভিযোগ ছিল। ২০২৪ সালে বরাহনগর বিধানসভার উপনির্বাচনের দিন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকেও মারধরের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...