Wednesday, June 3, 2026

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

Date:

Share post:

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন রাজ বাঁশফোর এবং দীপেন্দু বিশ্বাস। চোটের জন্য গত আইএসএলে খেলতে পারেননি রাইট ব্যাক আশিস রাই। রিহ্যাবে থাকা এই তারকাকে এবার আসন্ন কলকাতা লিগের জন্য নথিভুক্ত করল মোহনবাগান সুপার জায়ান্ট। কিয়ান নাসিরি এবং অভিষেক সূর্যবংশী সম্ভবত ১৫ তারিখ এবং সুহেল ভাট সম্ভবত ১৮ তারিখ যোগ দেবেন অনুশীলনে। চেন্নাইয়িন এফসিতে এক মরসুম কাটিয়ে ফের সবুজ-মেরুন শিবিরে রাজ বাস্ফোর। কলকাতা লিগ ও ডুরান্ড কাপে নজর থাকবে তরুণ ডিফেন্ডারের দিকে। প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না সায়ন বন্দ্যোপাধ্যায়। অনুপস্থিত ছিলেন কিয়ান নাসিরি, অভিষেক সূর্যবংশী এবং সুহেল ভাটও।

কোচ বাস্তব রায় বলেন, “লিগ খেলতে গেলে সিরিয়াসলি খেলতে হবে। তাই অনুশীলন আগে থেকেই শুরু করেছি। এতে হাতে অনেকটা সময় পাওয়া যাবে। আমাদের লক্ষ্য প্রি-সিজনে ভালোভাবে প্রস্তুতি নেওয়া।কোন ফরম্যাটে লিগ হবে সেটা এখনই জানি না। আমাদের প্রথম লক্ষ্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। ফরম্যাট হাতে এলে তারপর পরবর্তী পরিকল্পনা করা হবে।”

ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, অনেক দিন কলকাতা লিগ চ্যাম্পিয়ন হইনি। আশা রাখছি, এবার চ্যাম্পিয়ন হব। এটাই আমাদের স্বপ্ন। সিনিয়র-জুনিয়র বলে কিছু নয়, যেখানেই সুযোগ পাব, সেখানেই খেলতে হবে এবং নিজেকে আরও উন্নতি করতে হবে

এদিকে, ইমামির বার্তা পাওয়ার পরই পুরানো ইনভেস্টর শ্রী সিমেন্টের অফিসে যান দেবব্রত সরকার।লাল-হলুদ শীর্ষ কর্তার শ্রী সিমেন্টের অফিসে যাওয়া নিয়ে জোর জল্পনা

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...