Monday, June 8, 2026

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

Date:

Share post:

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলতে থাকা তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অধ্যক্ষের সঙ্গে আমন্ত্রিত হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিবও।

সম্মেলনের প্রথম দিনে লোকসভার অধ্যক্ষ ও হরিয়ানা বিধানসভার স্পিকারসহ দেশের অন্যান্য রাজ্যের আইনসভার বিশিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন রথীন্দ্রনাথ বসু। এই উচ্চপর্যায়ের বৈঠকগুলিতে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিকীকরণ এবং আইনসভার কার্যকারিতা বৃদ্ধির নানা রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে বাংলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বর্তমান খতিয়ানও অন্যান্য রাজ্যগুলির প্রতিনিধিদের সামনে তুলে ধরেন স্পিকার। আরও পড়ুন: সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

বিধানসভা সূত্রে খবর, প্রতিটি বৈঠকই অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের আইনসভাগুলির মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কার্যকারিতাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার বিষয়ে সম্মেলনে বিশেষ জোর দেওয়া হয়েছে। আগামী ১০ জুন সম্মেলন শেষে স্পিকারের কলকাতায় ফিরে আসার কথা রয়েছে।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...