Monday, June 15, 2026

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

Date:

Share post:

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম কাউন্সিলররাও। ঘটা করে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়কে (Mala Ray) মঞ্চে নিয়ে গিয়ে বসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। মঞ্চে যখন ফিরহাদ হাকিম, মালা রায়, তখন মঞ্চের সামনে তৃণমূল  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee), দেবাশিস কুমার, জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়েরা।

মুখ্যমন্ত্রী দেখেই এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় কাজরীকে। জুঁই বিশ্বাসকে দেখা যায় শুভেন্দুকে নমস্কার করতে। ছিলেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ও।

মঞ্চের কাছেই হাজির ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কয়েকদিন আগেই বিধানসভায় গিয়ে বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাঁকে। সরাসরি ফিরহাদকে মঞ্চে আসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। ডেকে নেন প্রাক্তন চেয়ারপার্সন মালাকেও। অনুষ্ঠান মঞ্চে আলো করে মুখ্যমন্ত্রীর পাশে বসেন ফিরহাদ হাকিম, মালা রায়-সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। ছিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...