Saturday, April 4, 2026

মারা গিয়েছে শাবক! মৃতদেহ আগলে সারাদিন দাঁড়িয়ে মা

Date:

Share post:

পুরো একটা দিন ঠায় দাঁড়িয়ে। চোখের কোনায় জলের বিন্দু। মাঝে মাঝেই শুঁড় তুলে আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ সন্তানহারা মায়ের। বনকর্মী থেকে স্থানীয় কাউকেই শাবকের কাছে ঘেঁষতে দেয়নি হাতিটি। সযত্নে আগলে রেখেছিল সন্তানের দেহ। রবিবার ভোরের আলো ফোটার আগেই শুঁড় দিয়ে কোনওক্রমে মৃত শাবককে তুলে কিছুটা দূর নিয়ে যায় মা হাতিটি। সেখানেই অর্ধেক মাটি চাপা দিয়ে কিছুক্ষণ আরও অপেক্ষা করে জঙ্গলের পথ ধরে মা। আরও একদল হাতির কাছে তখন পৌঁছে গিয়েছে খবর। সদ্য সন্তানহারা মায়ের পাশে এসে দাঁড়িয়েছে জঙ্গলের বাসিন্দা আরও একদল হাতি। দূর থেকে তারা পাহারা দিয়েছে সমাধিস্থ শাবককে। যার জেরে শাবকের দেহ উদ্ধার করতে যথেষ্টে বেগ পেতে হয়েছে বনকর্মীদের।

শেষমেশ সন্ধের আগে বন দফতরের কর্মীরা উদ্ধার করে দেহ। গরুমারা এডিএফও রাজীব দে বলেন, মৃত শাবকটির মা কিংবা তার দলের অন্য হাতিরা যাতে ক্ষুব্ধ না হয়ে ওঠে, সে কারণে সারাদিন অপেক্ষার পর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। বানারহাটের কারবালা চা-বাগানে মৃত সন্তানের দেহ নিয়ে মা হাতি যা করল তা দেখে একদিকে তাজ্জব সবাই। অন্যদিকে চোখ ছলছল করে উঠল প্রত্যেকের।

আরও পড়ুন- স্নাতক স্তরে ফের আমূল বদলের পথে ইউজিসি! তীব্র নিন্দা ওয়েবকুপার

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...