Wednesday, March 25, 2026

বেরিয়ে যাবেন ছটায়, মুকুলকে আজ গ্রেফতার করছে না সিবিআই

Date:

Share post:

আজ শনিবার নারদতদন্তের তলবে নিজাম প্যালেসে সিবিআই অফিসে যাবেন মুকুল রায়। সূত্রের খবর, আজ তাঁর কোনো বিপদ নেই। কমবেশি সন্ধে ছটা নাগাদ তিনি বেরিয়ে যাবেন। তবে আবার আসতে হতে পারে।

জানা গেছে, ধৃত আইপিএস মির্জার বয়ানের বিষয়ে তাঁকে কটি প্রশ্ন করা হবে। তারপর দরকারে মির্জার সঙ্গে মুখোমুখি বসানো হতে পারে। হয়ত মির্জা যা নাম বলবেন, মুকুল সম্মতি দিয়ে তৃতীয় কারুর জন্য বিপদ তৈরি করবেন।

সূত্রের খবর, মুকুল আজ গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই। আজ শনিবার। গ্রেফতার হলে মুকুলকে সারারাত হেপাজতে রেখে কাল রবিবার তুলতে হবে। সিবিআই এই ঝামেলা নেবে না। মুকুল ঢুকেছেন দুটোর পর। যদি সকালে হাজিরা থাকত তাহলে গ্রেফতার করে দুপুরেই কোর্টে তোলা যেত। তার সম্ভাবনা নেই। ফলে টেকনিকালিও মুকুলের গ্রেফতারির সম্ভাবনা আজ নেই। তাছাড়া বিজেপি নেতৃত্ব এখন মুকুলকে গ্রেফতার করাতে চাইবেন না।

আরও পড়ুন-শনিবার বৈঠকের পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...