Saturday, April 11, 2026

রাজ্যের সঙ্গে চুক্তি চায় রেল মন্ত্রক

Date:

Share post:

সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে এবার রাজ্য সরকারের সঙ্গেই চুক্তি চাইছে রেল। এ বিষয়ে রেল মন্ত্রকের পক্ষ থেকে নবান্নে প্রস্তাবও পাঠানো হয়েছে। তবে, চুক্তির আগে যৌথভাবে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করতে চায় রাজ্য। সূত্রের খবর, যৌথ স্বাস্থ্য পরীক্ষার প্রস্তাবে রাজি হয়েছে রেল মন্ত্রকও। সেতু দুর্ঘটনা, সেগুলির বেহাল দশা নিয়ে বারবারই রেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। কারণ, অনেক ব্রিজই রেললাইনের উপর দিয়ে হওয়ায়, সেখানে নজরদারি চালাতে পারে না রাজ্য প্রশাসন। এই নিয়ে রেল মন্ত্রক ও রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন চলে। সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী মৌ স্বাক্ষরের জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মৌ নয়, সরাসরি চুক্তি চাইছে রেল। তবে, বিষয়টি নিয়ে দুই তরফেই বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, সমন্বয় রেখে কাজ করার পক্ষেই মত দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন – ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ধাপের উদ্বোধন দীপাবলির আগে, 24 অক্টোবর

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...